শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর  শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে শহীদদের প্রতি এমপি বাচ্চুর বিনম্র শ্রদ্ধা কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা  ‎শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান: রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে-লায়ন গনি মিয়া বাবুল কয়রায় স্বামীর গোপনাঙ্গ চেপে হত্যা করলো স্ত্রী গাজীপুরে সড়ক ধসে পড়ার কারণে জিসিসির দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত  ভেড়ামারায় চড়া দামে পেট্রোল বিক্রি: দুই দোকানকে জরিমানা ও জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ ৩ ডাকাত গ্রেফতার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল 

শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ১৭৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

গাজীপুরের শ্রীপুরে বিষপানে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পারিবারিক অমিমাংসিত মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটে।

 

নিহত আরিফা আক্তার (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের কালার বাড়ি মোড় এলাকার আলফাজ উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুর বাজার রফিক রাজু ক্যাডেট কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। সোমবার ভোররাতে ফজরের নামাজের আগে আরিফার কক্ষ থেকে অস্বাভাবিক আওয়াজ শুনে পরিবারের সদস্যরা ছুটে যান। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল আনুমানিক ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের বড় ভাই রাশেদুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই আমি তাকে লালন-পালন করেছি। সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ভোরে তার কক্ষ থেকে শব্দ শুনে দরজা খুলে তাকে উদ্ধার করি। চিকিৎসকরা জানিয়েছেন, বিষপানের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর