বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মোংলায় ভোট কেন্দ্র পাহারা দিবে যুবদল  শ্রীপুরে ব্যবসায়ী নেতা সোহেলের ওপর সশস্ত্র হামলা: নগদ টাকা ও মালামাল লুট আমি মার খেতেও প্রস্তুত, মরতেও প্রস্তুত! গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন লজ্জা লজ্জা! তাইরে-নাইরে গান শুরু করেছে কুড়িগ্রামে জামায়াতের আমীর ভেড়ামারায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয় ভেড়ামারা মনি পার্কের রাস্তার কাজের উদ্বোধন  কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার গাজীপুরের শ্রীপুরে সভাপতিসহ খেলাফত মজলিসের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান শিল্প এলাকাকে শিল্পের মতোই সাজানো হবে: গাজীপুরে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে  প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

শ্রীপুরে মুক্তিপণের দাবিতে ৫ বছরের শিশু অপহরণ: ২৪ ঘণ্টায় ফুলপুর থেকে উদ্ধার, নারী গ্রেপ্তার

আশিকুর রহমান সবুজ / ৪৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ

গাজীপুরের শ্রীপুরে পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে অপহণের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি বিশেষ অভিযানে ময়মনসিংহের ফুলপুর থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অভিযুক্ত নারী অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশু রহিমা আক্তার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (পশ্চিমপাড়া) এলাকার মো. আব্দুল মালেকের মেয়ে। গ্রেপ্তারকৃত অপহরণকারীর নাম রোমেলা (২৮), সে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের নুর মোহাম্মদের মেয়ে। সে শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শিশু রহিমাকে চকোলেট ও মজা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী রোমেলা। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর শিশুটির বাবার মোবাইলে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে শিশুকে হত্যার হুমকি দেয় অপহরণকারী।

তাৎক্ষণিকভাবে শিশুর পরিবার শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে ময়মনসিংহের ফুলপুর থানার ছোট সোনাই গ্রাম থেকে শিশু রহিমাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী রোমেলাকেও হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করি। ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে নিরাপদ উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর