মাহমুদুল হাসান চন্দন
ভেড়ামারা উপজেলায় ৪ জানুয়ারি বুধবার সকালে মানুষের কাঙ্ক্ষিত সড়ক দরবার শরিফ ভায়া মনি পার্কের রাস্তার কাজের শুভ উদ্বোধন হয়।
দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার ম্যাকাডাম কার্পেটিং সড়ক ২ কোটি ১ লক্ষ ১৮ হাজার ৯৯৩ টাকা ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স একরামুল হক ট্রেডার্স ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিডি) অফিসের মাধ্যমে এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ, মনি পার্কের ম্যানেজার হুমায়ুন কবীর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।
বহু মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয় যাতায়াত ব্যবস্থা সহজতর করবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এই উন্নয়ন কাজের সূচনা করা হয়। এই সড়কটি নির্মিত হলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যাতায়াত ও পণ্য পরিবহনে বড় সুবিধা হবে।
জনস্বার্থে এই ধরনের সড়ক উন্নয়ন সাধারণ মানুষের জীবনমান সহজ করে এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করে।
স্থানীয়রা আশা করছেন, এই সড়ক উন্নয়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার স্থায়ী সমাধান হবে এবং উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হবে।