বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মোংলায় ভোট কেন্দ্র পাহারা দিবে যুবদল  শ্রীপুরে ব্যবসায়ী নেতা সোহেলের ওপর সশস্ত্র হামলা: নগদ টাকা ও মালামাল লুট আমি মার খেতেও প্রস্তুত, মরতেও প্রস্তুত! গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন লজ্জা লজ্জা! তাইরে-নাইরে গান শুরু করেছে কুড়িগ্রামে জামায়াতের আমীর ভেড়ামারায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয় ভেড়ামারা মনি পার্কের রাস্তার কাজের উদ্বোধন  কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার গাজীপুরের শ্রীপুরে সভাপতিসহ খেলাফত মজলিসের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান শিল্প এলাকাকে শিল্পের মতোই সাজানো হবে: গাজীপুরে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে  প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

শ্রীপুরে ব্যবসায়ী নেতা সোহেলের ওপর সশস্ত্র হামলা: নগদ টাকা ও মালামাল লুট

আশিকুর রহমান সবুজ (শ্রীপুর) গাজীপুর / ৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)

‎গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে ব্যবসায়িক ও পারিবারিক শত্রুতার জেরে মো: শেখ সোহেল নামের এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলার খবর পাওয়া গেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কাওরাইদ টেম্পু স্ট্যান্ড সংলগ্ন ‘জলক এন্টারপ্রাইজ’ নামক চালের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী শেখ সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং স্থানীয় একজন প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত শেখ সোহেলের দোকানে হামলা চালায়। বিবাদীরা হলেন— বেলদিয়া গ্রামের মোঃ কুদ্দুস (৫৫), মোঃ মাসুদ (৫৭), মোঃ রিদয় আলফি (২২) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।

‎হামলায় গুরুতর আহত শেখ সোহেল জানান, ১নং বিবাদী কুদ্দুস তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথায় কোপ মারলে তিনি হাত দিয়ে তা ঠেকান, এতে তার ডান হাতের আঙুল গুরুতর জখম হয়। ২নং বিবাদী মাসুদ ছুরা দিয়ে তার গালে আঘাত করে জখম করে এবং ক্যাশ বাক্স থেকে চাল বিক্রির নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও ৩নং বিবাদী রিদয় আলফি লোহার রড দিয়ে তার হাঁটুতে পিটিয়ে জখম করে এবং দোকান থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ১০ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

‎ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

‎এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শেখ সোহেল বলেন, “বিবাদীগণ দাঙ্গাবাজ প্রকৃতির লোক। তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি করেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবি জানাই।”

‎শ্রীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর