বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযানে মো: ছাব্বির ও মো: কামরুল ইসলামকে গ্ৰেফতার করা হয় ।তারা গফরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি, একটি পিস্তল সদৃশ লাইটার, একটি পুরাতন তরবারি ও একাধিক রামদা, একটি চাইনিজ কুড়াল ও চাকু এবং বিভিন্ন ব্র্যান্ডের ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উথুরী গ্রামের ওই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গফরগাঁও থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।