শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত  তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি-যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই ডুয়েটের সাথে প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়ার এমওইউ স্বাক্ষরিত ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ উদযাপিত গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু কয়রাকে উন্নয়ন করতে হলে ধানের শীষের  প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  শ্রীপুরে ১৯ শ্রমিককে জোরপূর্বক ছাঁটাই ও হুমকির অভিযোগ; ১৫ জনের টিপসই আদায়ের দাবি ভোটের মাঠে নারী কর্মী হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

শর্ত না মানলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে-ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, যেসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি শর্ত মানবে না, সেগুলোর অধিভুক্তি বাতিল করা হবে। এক্ষেত্রে কোন আপত্তি গ্রহণ করা হবে না।

হবিগঞ্জ সার্কিট হাউসে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এছাড়া মঙ্গল ও বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হবিগঞ্জ জেলার বাহুবল, নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার ৮টি কলেজ পরিদর্শন করেন এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। প্রফেসর আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যত বা চাকরিদাতা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার চাহিদা বিবেচনায় না নিয়ে শিক্ষকরা শুধু তাদের পছন্দের বিষয় অধিভুক্তির চেষ্টা করেন। যা মোটেও কাম্য নয়। তিনি বলেন, চর্তুথ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে বিবিএ ও সিএসই সহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে জনবলের সংকট তৈরি হয়েছে। কিন্তু সে সব বিষয়ে অধিভুক্তির দাবি কম। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন নতুন বিষয় অধিভুক্তির আবেদন করার আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।

অনেক কলেজে নিয়মিত পরিচালনা পরিষদের সভা হয় না জেনে ক্ষোভ প্রকাশ করেন প্রফেসর আমানুল্লাহ। তিনি বলেন, এতে শিক্ষক -শিক্ষার্থীদের সমস্যা জানা যায় না। ফলে সমাধানও হয় না। যা দিনে দিনে প্রকট আকার ধারণ করে। এছাড়া নিয়মিত সভা না হলে শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর কোন পদক্ষেপ গ্রহণ করা যায় না। ফলে তারা বঞ্চিত হন। যা তাদের হতাশা বাড়ায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, উচ্চ শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি কলেজের উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত যে কোন উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর