শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত  তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি-যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই ডুয়েটের সাথে প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়ার এমওইউ স্বাক্ষরিত ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ উদযাপিত গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু কয়রাকে উন্নয়ন করতে হলে ধানের শীষের  প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  শ্রীপুরে ১৯ শ্রমিককে জোরপূর্বক ছাঁটাই ও হুমকির অভিযোগ; ১৫ জনের টিপসই আদায়ের দাবি ভোটের মাঠে নারী কর্মী হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।গাজীপুরের শ্রীপুরে ঢাকা– ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে গিয়ে শেষ হয়।

গণমিছিল থেকে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গণসচেতনতা বৃদ্ধি এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ধানের শীষের পক্ষে নানা স্লোগানে গানে স্লোগানে গানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

 

উক্ত গণমিছিলে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

শাহজাহান সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার, মোসলেউদ্দিন মৃধা, আহসান কবির, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলেন, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। গাজীপুর ৩ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই বলে বক্তারা দাবি করেন।

 

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি কাজল ফকির, তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শাজাহান মোড়ল, সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকশি, যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান রমজান, জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য স্বপন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

গণমিছিলে শ্রীপুর পৌর বিএনপি, তেলিহাটি ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর