শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও

মাহমুদুল হাসান চন্দন / ৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন

 

বাড়তির দিকে প্রায় সব ধরনের ফলের দাম। এতে দিশেহারা সাধারণ ভোক্তারা।ঊর্ধ্বমুখী দেশের ফলের বাজার।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভেড়ামারা বাস স্ট্যান্ড এবং শহরের ভেতর ফলের বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।কুষ্টিয়া জেলার ভেড়ামারা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত ফলের বাজারটি একটি অন্যতম ব্যস্ত ও বৈচিত্র্যময় ফলের আড়ত এবং খুচরা বিক্রয়কেন্দ্র। এখানে আমদানিকৃত বিভিন্ন রকমের তাজা ফল পাওয়া যায়।

 

বাজারে প্রতি কেজি দাবাস খেজুর ৪৬০ থেকে ৪৮০ টাকা, আজওয়া খেজুর ১ হাজার ২০০ টাকা, বরই খেজুর ৫০০ থেকে ৫৮০ টাকা, মরিয়ম খেজুর ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা ও মেডজুল খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।

 

এদিকে মাল্টা ২৮০ থেকে ৩০০ টাকা, সবুজ আপেল ৩৪০ টাকা, রয়েল গালা আপেল ৩৮০ থেকে ৪০০ টাকা, ফুজি আপেল ৩২০ থেকে ৩৪০ টাকা, নাশপাতি ৪০০ টাকা, আনার ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কমলা ৩৫০ টাকা, লাল আঙুর ৪৮০ টাকা, সবুজ আঙুর ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এছাড়া পেঁপে ৯০ থেকে ১০০ টাকা কেজি, পেয়ারা ৭০-৮০ টাকা, ডাব প্রতি পিস ১২০-১৫০ টাকা ও মানভেদে প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

 

হাসান নামে এক ক্রেতা বলেন, সামনে রোজা তাই চাহিদা বাড়ায় ফলের দাম বাড়াতে প্রস্তুত ফল ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়াচ্ছেন।

 

বাজারে আমদানি কমের অজুহাত দিয়ে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি ও আড়ত পর্যায়ে কমেছে ফলের সরবরাহ। কিন্তু বাজার ঘুরে দেখা যাচ্ছে ফলের দোকানে ভরপুর ফল। তবে আমদানিকারকরা ইচ্ছে করে বিদেশি ফল বাজারে কম ছাড়ছেন আর হাতিয়ে নিচ্ছেন বাড়তি দাম- এমন অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর