রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ

মোক্তার হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি  / ০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ

মোক্তার হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতেও দেব না। কয়রাকে পৌরসভা করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মাণ করার পাশাপাশি রাস্তাঘাট, কালভাট সহ স্কুল মাদ্রাসার উন্নয়ন করা হবে। এ ছাড়া বনদস্যু নির্মুলে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে। সে জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

বিকাল ৩ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহা. রুহুল কুদ্দুস। জামায়াতের কয়রা উপজেলার সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার,রখুলনা জেলা জামায়াতের নায়েবি আমির মাওলানা গোলাম সরোয়ার, সহকারি সেক্রেটারি এ্যাড. মোস্তাফিজুর রহমান,

খুলনা মহানগর সহকারী সেক্রেটারি এ্যাডঃ শাহ আলম, এ্যাড. লিয়াকত আলী, জামায়াত নেতা আমিনুর ইসলাম, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন,এনসিপির খুলনা জেলা সদস্য নাসরুল্লাহ শরীফ,বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা নায়েবে আমির মাওলানা আলিমুল হক, খুলনা জেলা ছাত্র শিবিরের দক্ষিণ সভাপতি আবু জার গিফারি,সেক্রেটারি মোঃ ওয়েজকুরুনী, বিডিপির সভাপতি ডা. সাইদুর রহমান,

জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম,জামায়াত নেতা মো. মিজানুর রহমান, ডা. ইছাক খান, মাষ্টার নুর কামাল প্রভাষক নুরুজ্জামান, হিন্দু বিভাগের সেক্রেটারি কিরণ মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর