শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
‎২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শ্রীপুর পৌর ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের শ্রদ্ধা ও শুভেচ্ছা গাজীপুরে যুবসমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুরবাসীকে এমপি বাচ্চুর পক্ষ থেকে আবু বকর সিদ্দিকের শুভেচ্ছা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন মহিপুর বাজারে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত হার্ডিঞ্জ ব্রীজের ওয়ারেন্টি ও গ্যারেন্টি শেষ তবুও দাঁড়িয়ে আছে দিব্যি  শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর এলাকায় কৃষকের স্বপ্ন চুরমার: এক বিঘা শসা ক্ষেত কেটে সাবাড় করল ‘কিশোর গ্যাং’ স্বাস্থ্যসেবায় নতুন গতি,কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের যোগদান

বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড়

মাহমুদুল হাসান চন্দন / ৩৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

পোশাকে বাসন্তী ছোয়া, আছে ঐতিহ্য ও আধুনিকতার মেলাবন্ধন

মাহমুদুল হাসান চন্দন:

বসন্ত ও ভালোবাসা দিবস (পহেলা ফাল্গুন) উপলক্ষে ফুলের দোকানগুলো বাসন্তী গাঁদা, লাল গোলাপ এবং রজনীগন্ধার মতো বাহারি ফুলে সেজে ওঠে, যেখানে চড়া দামে চেইন গাঁদা, গাঁদার মালা এবং বিভিন্ন তোড়া বিক্রি হয়।

 

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুলের শুভেচ্ছা জানানোর সংস্কৃতি বেশ পুরোনো। এসব দিবস সামনে রেখে বাড়তি প্রস্তুতি নিয়ে থাকেন ব্যবসায়ীরা। বাড়তি আমেজ দেখা যায় ভেড়ামারার বিভিন্ন ফুলের দোকানে। একটি, দুটি, কেউবা একগুচ্ছ গোলাপ দিয়ে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে অনেকেই ভিড় করেন এখানকার দোকানে।

 

শনিবার একই দিনে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষে এসব ফুলের দোকানে ভিড় করছেন অনেকে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে ভেড়ামারার ফুলের দোকানগুলোতে দেখা যায়, প্রিয়জনকে ফুল উপহার দিতে অনেকেই ভিড় করছেন। ক্রেতাদের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি।

 

ফুল কিনতে আসা ক্রেতারা বলছেন, দাম একটু বেশি। আর মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, বিগত দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ফুলের বিক্রি একেবারেই কম ছিল। দীর্ঘদিন তারা লোকসান গুনছিলেন। তবে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসকে ঘিরে ফুলের বিক্রি বেশি হয়।

 

সরেজমিনে এখানকার ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায়, চায়নিজ গোলাপ প্রতি পিস ৬০ টাকা, দেশি গোলাপ ৩০, ইন্ডিয়ান গোলাপ ৫০ টাকা, গ্লাডিওলাস ৩০ টাকা, রজনীগন্ধা ২০ টাকা, লিলি ফুলের স্টিক ৩০০ টাকা, গাঁদা ফুলের মালা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর