শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
‎২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শ্রীপুর পৌর ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের শ্রদ্ধা ও শুভেচ্ছা গাজীপুরে যুবসমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুরবাসীকে এমপি বাচ্চুর পক্ষ থেকে আবু বকর সিদ্দিকের শুভেচ্ছা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন মহিপুর বাজারে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত হার্ডিঞ্জ ব্রীজের ওয়ারেন্টি ও গ্যারেন্টি শেষ তবুও দাঁড়িয়ে আছে দিব্যি  শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর এলাকায় কৃষকের স্বপ্ন চুরমার: এক বিঘা শসা ক্ষেত কেটে সাবাড় করল ‘কিশোর গ্যাং’ স্বাস্থ্যসেবায় নতুন গতি,কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের যোগদান

বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২  

শেরপুর (বগুড়া) প্রতিনিধি / ২২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে উপজেলার মহিপুর এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি। একই রাতে আরো দুটি পৃথক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় তিনি একটি ট্রাক থামান। পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে গেল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে রাত ৯টার দিকে গাড়িদহের দশ মাইল এলাকায় তিন যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হন। এদের মধ্য গুরুতর আহত নাজমুল হক শুভ (২৮) বর্তমানে ঢাকা শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাছাড়া একই দিনের রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় সড়ক পারাপারের সময় খাদিজা খাতুন (৩৯) নামে এক নারী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর