শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
‎২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শ্রীপুর পৌর ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের শ্রদ্ধা ও শুভেচ্ছা গাজীপুরে যুবসমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুরবাসীকে এমপি বাচ্চুর পক্ষ থেকে আবু বকর সিদ্দিকের শুভেচ্ছা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন মহিপুর বাজারে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত হার্ডিঞ্জ ব্রীজের ওয়ারেন্টি ও গ্যারেন্টি শেষ তবুও দাঁড়িয়ে আছে দিব্যি  শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর এলাকায় কৃষকের স্বপ্ন চুরমার: এক বিঘা শসা ক্ষেত কেটে সাবাড় করল ‘কিশোর গ্যাং’ স্বাস্থ্যসেবায় নতুন গতি,কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের যোগদান

গাকৃবিতে হিট প্রকল্পের এটিএফ প্রস্তাবনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ২২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

 

দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) উপ-প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ। দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় আইকিউএসি’র সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন পিএইচডিধারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক রূপান্তরকে ত্বরান্বিত করাই ছিল এ প্রশিক্ষণের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। দিনব্যাপী প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর হিট প্রকল্পের উইং ম্যানেজার (গবেষণা সমন্বয় বিশেষজ্ঞ) প্রফেসর ড. মোহাম্মদ মনিনুর রশিদ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্যে প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গবেষণায় মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে দক্ষ প্রস্তাবনা লিখনশৈলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ আমাদের শিক্ষক-গবেষকদের সক্ষমতা আরও দৃঢ় করবে।” এ সময় প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “উচ্চশিক্ষায় টেকসই পরিবর্তন আনতে হলে উদ্ভাবনী গবেষণা ও মানসম্পন্ন প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই। এটিএফের সুযোগ কাজে লাগিয়ে গাকৃবিকে আমরা একটি শতভাগ গবেষণানির্ভর, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই।” পরে প্রশিক্ষক তাঁর তথ্যবহুল ও সুসংগঠিত উপস্থাপনায় এটিএফ অর্জনের ধাপ, উপ-প্রকল্পের ধরন, প্রস্তাবনা তৈরির কৌশল, রুবরিক্সভিত্তিক মূল্যায়ন পদ্ধতি এবং কার্যকর প্রকল্প ব্যবস্থাপনার নানা বাস্তব দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রশিক্ষণের শেষ পর্বে ছিল প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশন। অংশগ্রহণকারী শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা ও জিজ্ঞাসা তুলে ধরেন, আর বিশেষজ্ঞ কী-নোট স্পিকার সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। পুরো প্রশিক্ষণ জুড়ে ছিল আন্তরিক অংশগ্রহণ, একাডেমিক উদ্দীপনা ও ভবিষ্যৎ পরিকল্পনার সুস্পষ্ট রূপরেখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর