শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
‎২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শ্রীপুর পৌর ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের শ্রদ্ধা ও শুভেচ্ছা গাজীপুরে যুবসমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুরবাসীকে এমপি বাচ্চুর পক্ষ থেকে আবু বকর সিদ্দিকের শুভেচ্ছা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু চাঁদাবাজির দ্বন্দ্বে পরিকল্পিত খুন! মনিরামপুরে রানা প্রতাপ হত্যা রহস্য উন্মোচন মহিপুর বাজারে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত হার্ডিঞ্জ ব্রীজের ওয়ারেন্টি ও গ্যারেন্টি শেষ তবুও দাঁড়িয়ে আছে দিব্যি  শ্রীপুরে শীতলক্ষ্যা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর এলাকায় কৃষকের স্বপ্ন চুরমার: এক বিঘা শসা ক্ষেত কেটে সাবাড় করল ‘কিশোর গ্যাং’ স্বাস্থ্যসেবায় নতুন গতি,কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের যোগদান

টঙ্গীতে অভিনব কায়দায় পেটে বেঁধে ফেন্সিডিল পাচার: ৪ নারী মাদক কারবারি গ্রেফতার

আশিকুর রহমান সবুজ গাজীপুর / ১৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ

আশিকুর রহমান সবুজ, গাজীপুর

‎গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় এক চাঞ্চল্যকর অভিযানে পেটে বেঁধে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় চারজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। এসময় তাদের হেফাজত থেকে মোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

‎র‍্যাব-১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জানতে পারে যে, সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান নিয়ে নারী মাদক কারবারিদের একটি চক্র টঙ্গী এলাকা হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা টঙ্গী পূর্ব থানা সংলগ্ন এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে নজরদারি জোরদার করে।

‎তল্লাশিকালে চারজন নারীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের থামানো হয়। প্রাথমিকভাবে তারা বিষয়টি অস্বীকার করলেও নারী র‍্যাব সদস্যদের উপস্থিতিতে দেহ তল্লাশি চালানো হলে তাদের পেটের সাথে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় এই বিপুল পরিমাণ ফেন্সিডিল পাওয়া যায়।

‎গ্রেফতারকৃতদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা অন্তঃসত্ত্বা সাজার নাটক করে বা পেটের ভলিউম বাড়িয়ে মাদক পাচারের এই অভিনব কৌশল অবলম্বন করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলাগুলো থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি সরবরাহ করে আসছিল।

‎এ বিষয়ে র‍্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর