শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক আবু বকর সিদ্দিক (আবুল মন্ডল)।
শুভেচ্ছা বার্তায় আবু বকর সিদ্দিক বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ নিয়ে আসে এই মাস। আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু মহোদয় শ্রীপুরবাসীকে রমজানের পবিত্রতা রক্ষা করার এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিময় সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “রমজানের শিক্ষা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়। সবাই যেন সুস্থভাবে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে রোজা পালন করতে পারেন, সেই প্রার্থনা করি।”
আবু বকর সিদ্দিক (আবুল মন্ডল) এই পবিত্র মাসে এলাকার বিত্তবানদের প্রতি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান এবং এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শ্রীপুরবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।