শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পাইকগাছায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৬০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ

মো:মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় এনে ফসলের উৎপাদন ও উৎপাদন শীলতা বৃদ্ধির লক্ষে স্মার্ট প্রযুক্তি প্রদর্শনে খুলনার পাইকগাছা উপজেলায় তিন দিনব্যাপী “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প” এর আওতায় তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর শুভ সূচনা উপজেলা কৃষি অফিস চত্তরে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর । উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।

সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ তুহিনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, ইউ আর সি ইন্সেক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইসলামী ব্যাংক ব্যাবস্থাপক মোঃ রুহুল আমিন।

 

এ সময় বক্তারা বলেন”আগামীর কৃষি হবে আধুনিক কৃষি। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ক্লাইমেট স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীতে খাদ্যশস্য রপ্তানি করা যাবে।সরকার কৃষিতে ব্যাপক উন্নয়ন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, কোন জমি পতিত রাখা যাবে না।পতিত জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই ধরনের ফসল উৎপাদন করতে হবে।আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাবে। কৃষকের ফসল বিক্রিতে যেন অসুবিধা না হয় সে জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। তিন দিনব্যাপী এই মেলায় ১০টি স্টল রয়েছে। এ সকল স্টলে উন্নত চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সহ সহকারি উপ কৃষি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর