মাহমুদুল হাসান চন্দন
ভেড়ামারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক তারিক আহমেদ, সহ-সম্পাদক তারেক রহমান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার একরামুল হক-সহ মেডিকেল অফিসার বৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার এই প্রথম পরিদর্শন। আমি এখানে যা দেখেছি বাইরে এবং ভিতরে। অব্যবস্থাপনা বিষয়ে আমি খুব সন্তুষ্ট প্রকাশ করতে পারছি না। এরপরে যে কথা শুনলাম এখানে কনসালটেন্ট নাই। আমার ধারণা এর পিছনে কোন অন্য শক্তি কাজ করে। এটা অন্য জায়গাতেও হয়েছে। অদৃশ্য কালোছায়া মনে হয় এখানে কাজ করছে। আমি সেটা দেখব, কোথায় কি হচ্ছে, না হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ডিজি আমি সবার সাথে কথা বলব ইনশাল্লাহ। আমি সব মিলিয়ে চাই একটি উপজেলায় হাসপাতালের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের জন্য। এই সাধারণ মানুষ যদি সেবা না পায় তাহলে এই হাসপাতাল থাকা না থাকা সমান। এইজন্য এর মান কিভাবে উন্নয়ন করা যায় কোথায় এর বাধা এটা আমাকে দেখতে হবে। এখানে সাধারণ মানুষের সেবা যেভাবে দেওয়ার দরকার তারা সেভাবে পায় না, বা যা দেওয়া হয় না। এখানে ওষুধ পত্রের ক্ষেত্রে প্রত্যেকটা রোগী বলে এখান থেকে আমাদের কিছু দেওয়া হয় না। যা কিছু হয় আমাদের প্রেসক্রিপশন করে দেয় আমরা বাইরে থেকে কিনে নেয়। এখানে একটা প্রত্যান্ত অঞ্চলের সাধারণ মানুষ আসে। যাদের ভালো অবস্থান তারা কিন্তু এখানে আসে না। সাধারণ মানুষের সেবা কিভাবে বৃদ্ধি করা যায় এর সমস্যা কোথায় আছে আমি দেখব ইনশাল্লাহ।