আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
০৯ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শ্রীপুর পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও আগামী দিনের পৌরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক, পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী-এর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার বিকেলে পৌরসভার মাওনা চৌরাস্তায় সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী বলেন, রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, শ্রীপুর পৌরবাসীর কল্যাণে তিনি অতীতেও কাজ করেছেন এবং আগামীতেও উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাহান সজল আহ্বায়ক সদস্য শ্রীপুর পৌর বিএনপি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর বিএনপি আরো উপস্থিত ও নুরুল ইসলাম হাবি সভাপতি শ্রীপুর উপজেলা তারেক জিয়া প্রজন্ম দল আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতা কর্মীরা,
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে এবং শ্রীপুর পৌরসভা একটি আধুনিক ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে উঠবে।