রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পক্ষ থেকে ডাকুয়া ইউনিয়ন বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রাজারহাটে ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে – মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রী ড. ফরিদ রহনপুরে ঘাসফড়িং ক্যাডেট স্কুলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ রাজশাহীর ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ  কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই

ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মাহমুদুল হাসান চন্দন / ১০ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ১৪, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন

 

ঈদুল ফিতর উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ অসহায় পরিবারগুলোর হাতে সেমাই, চিনি, চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ খাদেমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোলায়েম হোসেন এবং অর্থ সম্পাদক হাজী মকবুল হোসেন। সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদের আনন্দ যেন সবার ঘরে সমানভাবে পৌঁছায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, জ্যেষ্ঠ নাগরিক পরিষদ কেবল একটি সংগঠন নয়, এটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি পরিবার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ঈদ সামগ্রী হাতে পেয়ে অসহায় মানুষগুলো আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জ্যেষ্ঠ নাগরিক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর