রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পক্ষ থেকে ডাকুয়া ইউনিয়ন বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রাজারহাটে ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে – মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রী ড. ফরিদ রহনপুরে ঘাসফড়িং ক্যাডেট স্কুলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ রাজশাহীর ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ  কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই

কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১০ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ১৪, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের কাশিমপুর নামা বাজার এলাকায় বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধনে ব্যবহৃত ওষুধ প্রয়োগ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন শওকত হোসেন সরকার।

গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার এবং মশা নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ এলাকায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার এবং পরিবেশ পরিষ্কার রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত ওষুধ ছিটানো, জলাবদ্ধতা দূরীকরণ এবং আবর্জনা দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধন শেষে প্রশাসক উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সিটি করপোরেশন নগরীর প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। মশা নিধন কার্যক্রমও আরও বেগবান করা হয়েছে, যাতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমানো যায়।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বর্জ্য অপসারণ ও মশা নিধন কার্যক্রম তদারকি করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে কাশিমপুর নামা বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর