শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর  শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে শহীদদের প্রতি এমপি বাচ্চুর বিনম্র শ্রদ্ধা কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা  ‎শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান: রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে-লায়ন গনি মিয়া বাবুল কয়রায় স্বামীর গোপনাঙ্গ চেপে হত্যা করলো স্ত্রী গাজীপুরে সড়ক ধসে পড়ার কারণে জিসিসির দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত  ভেড়ামারায় চড়া দামে পেট্রোল বিক্রি: দুই দোকানকে জরিমানা ও জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ ৩ ডাকাত গ্রেফতার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল 

নিজমাওনা ছেধানের বৃত্তি প্রদান ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩১ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ২২, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক 

গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘ছেধান’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০১৪ সাল থেকে শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাওয়া এই সংগঠনটি এ বছরও তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে।

এবারের বৃত্তি পরীক্ষায় প্রায় ১০০০ জন কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে। অত্যন্ত যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্য থেকে সেরা ৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে সদ্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীদের মিলনমেলা বসে। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু শাহমা, গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গণি মৈশাল, ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন, পরিবেশবিদ মোঃ সাঈদ চৌধুরী, মোঃ আবু সায়েম মৈশাল ও মোঃ সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে ছেধান-এর উপদেষ্টা মণ্ডলী, সভাপতি ইব্রাহিম খলিল (আইভি),সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইকবাল সহ সকল সদস্য এবং বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৪ সাল থেকে ছেধান যেভাবে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। প্রতি বছর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে তারা উচ্চশিক্ষায় তরুণদের উৎসাহিত করছে।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ছেধানের এই চমৎকার আয়োজনের জন্য সংগঠনের উপদেষ্টা মণ্ডলী এবং বর্তমান পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর