শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর  শ্রীপুর ও সাতখামাইর বধ্যভূমিতে শহীদদের প্রতি এমপি বাচ্চুর বিনম্র শ্রদ্ধা কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা  ‎শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান: রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ঈদ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে-লায়ন গনি মিয়া বাবুল কয়রায় স্বামীর গোপনাঙ্গ চেপে হত্যা করলো স্ত্রী গাজীপুরে সড়ক ধসে পড়ার কারণে জিসিসির দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত  ভেড়ামারায় চড়া দামে পেট্রোল বিক্রি: দুই দোকানকে জরিমানা ও জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ ৩ ডাকাত গ্রেফতার তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল 

পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ১০ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২৫, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে চলাচল ও রাস্তার দু’পাশের খালের পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্ট। যা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীহ পথচারীদের।

 

২৫ মার্চ (বুধবার) সকালে সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বারুইডাঙ্গা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ছুরমান গাজীর পোল্ট্রি খামার হতে মোহাম্মদ সরদারের বাড়ির অভিমুখে চলাচলের রাস্তার মধ্যবর্তী জায়গায় রাস্তার দু’পাশের খালের পানি নিস্কাশনের জন্য একমাত্র মাধ্যম “কালভার্টটি” জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন। যা যেকোন মুহূর্তে ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে দাঁড়িয়েছে বর্তমানে।

 

এলাকাবাসী জানান, উক্ত রাস্তাটি দিয়ে, বারইডাংঙ্গা, বিরাশী ও শ্যামনগর গ্রামের প্রায় হাজারো মানুষ প্রতিনিয়ত চলাচল করে থাকে। এছাড়াও রাস্তার দু’পাশের খালের পানি নিস্কাশন হয় উক্ত কালভার্টটি দিয়েই। এদিকে কালভার্টটি জরাজীর্ণ হয়ে পড়ায় উক্ত রাস্তাটি দিয়ে বর্তমানে সবধরনের যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। আর চরম ভোগান্তিতে পড়েছে উক্ত এলাকার পথচারীসহ এলাকাবাসী। কালভার্টটি দ্রুত সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে উক্ত রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়বে বলে ধারণা করছেন সচেতন মহল। তাই কালভার্টটি অতি দ্রুত সংস্কার করে চলাচলের সুব্যবস্থাসহ যাতে এলাকাবাসীর ভোগান্তির অবসান ঘটে এই লক্ষ্যে কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

 

এ বিষয়ে জানতে চাইলে কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান – ২ ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বদরুল আলম জানান, ইতিপূর্বে কালভার্টটি সংস্কারের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস সরজমিনে পরিদর্শন করে গেছেন। আশা করছি তিনি দ্রুত এলাকাবাসীর ভোগান্তি লাঘবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর