বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ কাজল মন্ডল শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান থেকে জুতা লুটের অভিযোগ গাজীপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী নাদিম মাহমুদ বিএ দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ গোসিংগা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান খাল ,নদী-নালা পুন:খননে কর্মসূচির সূচনা পরিবেশ রক্ষার অঙ্গীকার প্রফেসর ড. মো: আবু তালেব শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, এনামুল হক খোকন  বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান”

ধর্মপাশায় ইউএনও’র নির্দেশে নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণের অভিযোগ

রিপোর্টারের নাম / ২২১ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১, ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ

অনুপ তালুকদার হাওর অঞ্চলের প্রতিনিধি:

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনুই নদী নামক জলমহাল থেকে ড্রজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণ করে বিক্রির অভিযোগ উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রকাশ্যে অবৈধ এ কাজটি করছেন ওই জলমহালের ইজারাদার মো.শাহজাহান মিয়া।

শনিবার দুপুরে এ বিষয়ে ইজারাদার শাহজাহান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউএনও স্যারের অনুমতি নিয়েই ড্রজার দিয়ে নদী থেকে বালু উত্তোলণ করা হচ্ছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বালু উত্তোলণের অনুমিত দেওয়া না দেওয়ার বিষয়টি এই তিনি এই মুহূর্তে নিশ্চিত করতে পারচ্ছেনা। তবে তা তিনি অফিসে গিয়ে কাগজপাত্র দেখে নিশ্চিত করবেন বলে জানান।

জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই নদী নামক জলমাহাল থেকে গত প্রায় এক মাস ধরে অবৈধভাবে ড্রাজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে আশপাশের গ্রামের লোকজনের কাছে লক্ষ লক্ষ টাকার অবৈধভাবে বালু বিক্রি করছেন ওই জলমাহালের ইজারাদার মো. শাহজাহান মিয়া।

অপরিকল্পিত ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলণ করার ফলে একদিকে যেমন নদী তীরবর্তী বাড়িঘর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নদী ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। অন্যদিকে, এ উপজেলার নামিদামী ওই সরকারি জলমহালটিরও ব্যাপক ক্ষতি সাধিত হবে বলে সচেতন মহলের ধারনা করছেন।

ওই জলমাহালের তীরবর্তী সুনুই, বেখইজুড়া ও কুষ্টিবাড়ি গ্রামের নাম না করার শর্তে একাধিক বাসিন্দারা জানান, ইজারাদার মো. শাহজাহান মিয়া ব্যক্তিগত প্রভাব খাটিয়ে অবৈধ যে কাজটা করে যাচ্ছেন তাতে আমাদের গ্রামবাসী চরম নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছি। তবে আমরা এ থেকে প্রতিকার পাওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আমি ইউএনও’র সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর