বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম / ৩৩৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩, ৯:১৪ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধিঃ

 

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

 

শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে।

 

নিহত সিয়াম (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং শাকিল হোসেন (১৮), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাহাদিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে তারা দু’জনেই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিল।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শুক্রবার বেলা সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল (গাজীপুর-ল-১১-৩৪৫৭) ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী  মৃত্যু হয়।  এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর