মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

ছাতকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম’র সমর্থনে গনসংযোগ ও বিশাল জনসমাবেশ

রিপোর্টারের নাম / ৩২৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ

সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ)

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় মার্টির মনোনয়ন প্রত্যাশী,জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সমর্থনে ছাতক উপজেলায় গনসংযোগ পরবর্তী এক পথসভা ও বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

সমাবেশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ আধুনিক উন্নত এবং অগ্রগতির বাংলাদেশের রূপকার ছিলেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাহাঙ্গীর আলমের সমর্থনে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে

সিরাজগঞ্জ বাজারে জনসমাবেশে এ দাবী করেন জাপা’র নেতাকর্মীরা।

 

জাপা’র নেতাবৃন্দ বলেন,

দেশের সার্বিক উন্নয়নের প্রত্যেকটি ভিত্তি রচনা করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। যা এখন বাস্তবে রূপ নিচ্ছে। তবে তার আমলে যে সুশাসন ছিল, যে শান্তি ছিল—তা এখন নেই। সেজন্য এরশাদের আদর্শ ও পরিকল্পনা বাস্তবায়নে সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার) সংসদীয় আসনে বিজয়ী হওয়ার  জন্য মাঠে ময়দানে জাতীয় পার্টির নেতাকর্মীদের কাজ করতে হবে।

 

 

এসময় বক্তব্য দেন, জামালগঞ্জ উপজেলা জাপা’র সভাপতি এ এইচ এম ফারুক আহমদ,

ছাতক উপজেলা জাপা’র সহ-সভাপতি আখলুছ আলী,ছাতক উপজেলা জাপা’র সাবেক সাধারণ সম্পাদক আঃ ছাত্তার মেম্বার,দপ্তর সম্পাদক

সাজিদুর রহমান,প্রচার সম্পাদক আবুল হোসেন,সদস্য কামাল আহমদ।

 

 

ছাতক উপজেলা জাপা’র সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুস সালিক মিলন তালুকদার, উপজেলা যুবসংহতি সভাপতি জুবেদ আলী,সাধারণ সম্পাদক মনির উদ্দিন,যুগ্মসাধারণ সম্পাদক আবুল খায়ের প্রতিবাদী,যুব বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ,সিংচাপইড় ইউনিয়ন জাপা’র সভাপতি আঃ লতিফ,সাধারণ সম্পাদক -জয়নাল আবেদীন, জাপা নেতা আব্দুল গফুর,

আব্দুল কাদির,রইছ আলী,যুবসংহতি নেতা খলিল আহমদ,ফয়েজুর রহমান প্রমুখ।

 

 

এসময় ছাতক উপজেলা জাতীয় পার্টি,জাতীয় যুব সংহতি ও জাতীয় যুব সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর