মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

হারাগাছে জাল ব্যান্ডেল ও নকল বিড়ির মামলায় তিনজনের জামিন না-মঞ্জুর 

রিপোর্টারের নাম / ৩৯৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ১৩, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি :

 

রংপুরের কাউনিয়ায় জাল ব্যান্ডেল ও নকল বিড়ির মামলায় গ্রেফতার তিনজনের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ নভেম্বর) রংপুর মেট্টোপলিটন মেট্টোপলিটন ম্যাজেষ্ট্রেট আদালতের-২ এর বিচারক আসাদুজ্জামান এ আবেদন না-মঞ্জুর করেন।

আদালত সুত্র জানায়, আসামীদের পক্ষের আইনজীবি আদালতে তাদের জামিন আবেদন করেন। শুনানির পর আদালতের বিচারক তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেয়। আসামীরা হলেন, কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বানুপাড়া নদীরপাড় গ্রামের সামছুল হক (৫৫), তার ভাই আব্দুস সোবহান (৬৪) ও একই গ্রামের মোখলেছার রহমান।

সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বানুপাড়া নদীরপাড় গ্রাম থেকে একহাজার ৬৯০ পিচ জাল ব্যান্ডেল ও জাল ব্যান্ডেলযুক্ত ১০ হাজার ২৫০ শলাকা নকল আজিজ বিড়ি জব্দ করে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে সামছুল হক, তার ভাই আব্দুস সোবহান ও মোখলেছার রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে হারাগাছ থানায় গত শুক্রবার চারজনের নাম উল্লেখ সহ পাঁচজনকে অজ্ঞাত আসামী করে বিশেষ ক্ষমতা আইন-২৫-এ/২৫-এ(বি) ধারায় মামলা হয়েছে।

এ দিকে একাধিক বিড়ি কারখানার মালিকের সুত্র জানায়, কতিপয় অসাধু ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল ব্যান্ডেল ব্যবহার করে ট্রের্ডমার্ক আকিজ, আজিজ, মায়া, হরিন বিড়ি সহ বিভিন্ন ব্যান্ড্রের লেবেল দিয়ে নকল বিড়ি প্রস্তুত করে কম দামে বাজারে বিক্রি করে আসছে। ফলে সরকারের কোষাগারে রাজস্ব প্রদানকারী ট্রের্ডমাকধারী আকিজ বিড়ি সহ বড় কারখানাগুলোতে উৎপাদন করে গেছে। জাল ব্যান্ডেল ও নকল বিড়ি প্রস্তুতকারীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে  বিড়ি কারখানার মালিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর