মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

মোংলায় ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে এস্কেভেটর’র মধ্যমে কয়লা অপসারণ চলছে

রিপোর্টারের নাম / ১৫০ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১৮, ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে। শনিবার (১৮নভেম্বর) দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে ডুবন্ত জাহাজের কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ। শুক্রবার (১৭নভেম্বর) সকাল পৌনে ৯টায় পশুর নদীর চরকানা এলাকায় ডুবো চরে আটকে তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজ এম,ভি প্রিন্স অব ঘষিয়াখালী-০১। এ জাহাজটিতে ৮শ মেট্টিক টন কয়লা ছিলো। ডুবে যাওয়া জাহাজটির মালিক মোঃ বশির হোসেন জানান, কার্গো জাহাজটি ডুবে যাওয়ার ২৭ঘন্টা পর ওই জাহাজ থেকে কয়লা অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে। কয়লা অপসারণের পর কার্গো জাহাজটি উত্তোলনের কাজ শুরু করা হবে। কয়লা অপসারণের কাজে ‘ফারহা’ নামক একটি টাংগ বোট ও অপসারণকৃত কয়লা রাখার জন্য ‘মা বুশরা’ নামক অন্য একটি নৌযান ঘটনাস্থলে আনা হয়েছে। ৪/৫ দিনের মধ্যে কয়লা অপসারণসহ এম,ভি প্রিন্স অব ঘষিয়াখালী-০১ নামক জাহাজটি উত্তোলন করা সম্ভব হবে বলে জানান তিনি। মোংলা বন্দরে অবস্থানরত মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এম,ভি দুবাই নাইট জাহাজ থেকে ৮শ মেট্টিক টন কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথিমধ্যে শুক্রবার (১৭নভেম্বর) সকালে পশুর নদীর চরকানা এলাকায় ডুবো চরে আটকে গেলে তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজটি। তবে এ কার্গো দুর্ঘটনার পর থেকে বন্দরের মুল চ্যানেল দিয়ে বিদেশী জাহাজসহ অন্যান্য সকল ধরণের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ। এদিকে কয়লা নিয়ে জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ নুর আলম শেখ বলেন, কয়লা একটি বিষাক্ত ময়লা। এতে পশুর নদীর জলজ প্রাণীসহ সংলগ্ন সুন্দরবনের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। নদীর প্রাণীকূলের প্রজনন ক্ষমতাও নষ্ট হবে। তাই দ্রুত সময়ের মধ্যে এ কয়লা অপসারণের দাবী জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর