শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পক্ষ থেকে ডাকুয়া ইউনিয়ন বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রাজারহাটে ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে – মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রী ড. ফরিদ রহনপুরে ঘাসফড়িং ক্যাডেট স্কুলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ রাজশাহীর ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ  কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই

কবিতা, কেন এমন হলো

রিপোর্টারের নাম / ২২৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ

লেখক, মোহাম্মদ আলী (বি.কম)।

 

কেন এমন হলো,
বাবা-মা আমায় রেখে,
কবরে চলে গেল।
বাবা-মা তোমাদের,
কতই না স্বপ্ন ছিল।
তোমাদের ছোট্ট আলী,
একদিন অনেক বড় হবে,
মানবতার কল্যাণে,
কাজ করে ধন্য হবে,
তোমাদের মুখে,
সুনামের হাসি ফোটাবে,
গৌরবে আর প্রশংসায়,
মুখ উজ্জ্বল করবে,
তোমাদের স্বপ্ন পূর্ণ হবে।
জান বাবা-মা,
তোমাদের ছোট্ট আলী,
আজ অনেক বড় হয়েছে,
কবিতা লিখে,গল্প লিখে,
মানবতার কল্যাণে,
মানুষের দ্বারে ছুটে যাই,
মানবতার গান গাই।
অসংখ্য মানুষের ভিড়ে,
সর্বদা এই দু-চোখ,শুধু,
বাবা-মা তোমাদেরকে,
খুঁজে বেড়ায়।
তোমাদের হাসিমাখা,
মুখখানা দেখিতে চাই,
তোমাদের আদর,সোহাগ,
ভালবাসা আর সঙ্গ পেতে চায়।
কিন্তু কোথাও যে,
বাবা-মা তোমাদেরকে,
খুঁজে আর না পাই।
আমি কি যে করি হায়,
বাবা-মা তোমাদের বিহনে,
বেঁচে থাকার,
কোন উপায় যে,
আমি আর খুঁজে না পাই।
তাইত বারবার,
তোমাদের কবরে ছুটে যাই,
তোমরা ঘুমিয়ে আছ তাই।
ঘুমের বিঘ্ন হবে,
এই কথা ভেবে,
দু-চোখ মুছতে মুছতে,
হৃদয়ের কষ্টের যন্ত্রণায়,
অস্থির অস্থির,
পাগলামিতে ফিরে আয়,
আর বারবার তোমাদের,
কবরের দিকে ফিরে তাকাই,
কত যে মানসিক যন্ত্রণা পায়,
বাবা-মা তাহা তোমাদেরকে,
কি করে বোঝাই।
মানুষের অসংখ্য শ্রদ্ধা,সম্মান,
আর ভালবাসা আমি পাই।
কিন্তুু ইহাতে যে,
আমি মানসিক তৃপ্তি না পাই,
এই মন শুধু তোমাদেরই,
ভালবাসা আর সঙ্গ চাই।
এই সংবাদ তোমাদেরকে,
কি করে জানাই,
কোন রাস্তা,
আমি আর খুঁজে না পাই।
এই যন্ত্রণায় আমি,
ছটফট করে চোখের জলে,
শুধু বুক বিঝায়,
আর মানসিক কষ্ট পায়।
যেই দিকেই তাকাই,
তোমাদের হাসি মাখা,
মুখখানা দেখিতে পায়,
দু-হাত উজার করে,
হাসিমুখে মধুর কন্ঠে,
ডাকিতেছ আমায়,
খোকা কাছে আয়,
খোকা বুকে আয়।
বাবা-মা কিভাবে তাহা,
তোমাদেরকে বোঝাই।
বাবা-মা তোমাদের বিহনে,
কিছুই ভাল লাগে না আমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর