মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

মোটরসাইকেল দূর্ঘটনায় পা হারানো ইলিয়াস ঘুরে দাঁড়াচ্ছে যাদের সহযোগিতায়

রিপোর্টারের নাম / ১৮২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

 

মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে যখন মেডিক্যালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর্থিক সংকটে যখন হতাশায় ভুগছিলেন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের আহমদ আলী’র পুত্র টগবগে যুবক ইলিয়াস আলী ও তার পরিবার। ঠিক সেই সময়ে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নরসিংপুর ইউনিয়নের কয়েকটি সামাজিক সংগঠন ও মানবিক মানুষজন। সিলেট থেকে ঢাকা মেডিক্যাল পর্যন্ত শত চেষ্টা করেও

শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি ইলিয়াসের একটি পাঁ। মর্মান্তিক এই দূর্ঘটনায় মাত্র ২৪ বছর বয়সে একটি পাঁ হারাতে হয় তাকে। তবে মানবিক এই সমাজের চেষ্টার কোন কমতি ছিলোনা।

 

এলাকার কয়েকটি সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে সেই ইলিয়াস। চিকিৎসা পরবর্তী

তার ভবিষ্যৎ চিন্তা চেতনায়, নিজে কর্মকরে জীবিকা নির্বাহ করতে অবশিষ্ট টাকা দিয়ে সাজানো হয়েছে একটি দরজি’র (ট্রেইলারি) দোকান।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় নরসিংপুর বাজারে দোকানটি উদ্ভোধন করেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

 

এ সময় উপস্থিত ছিলেন – নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউক’র সভাপতি আমরুদ আলী, সহ সভাপতি আমিনুল হক আমিন, সদস্য ফখর উদ্দিন, মাষ্টার ছয়ফুল আলম, ইউপি সদস্য ইউনুছ আলী , সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম খাঁন, সমাজ সেবক আব্দুল্লাহ,লয়লুছ খাঁন, সৌদি প্রবাসী মাহমদ আলী, সামছুল ইসলাম, তরুন সমাজকর্মী আবিদ রনি, সাংবাদিক সোহেল মিয়া প্রমূখ।

 

আল্লাহর হুকুমে যাদের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতায় ঘুরে দাঁড়াচ্ছে ইলিয়াছ সে কয়টি সামাজিক সংগঠন নিম্নরুপ.. নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে,সেবা ফাউন্ডেশন,ঘিলাছড়া ভাই ব্রাদার্স গ্রুপ,সবুজ বাংলা সমাজকল্যাণ পরিষদ,একতাই মুল শক্তি ও একাধিক মানব দরদি ব্যক্তিবর্গ।

 

আহত ইলিয়াস ও তার পরিবার সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ইলিয়াস এখন বেঁচে আছেন। দূর্ঘটনায় পা-হারিয়ে ও সবার সহযোগিতায় পুনরায় সে ঘুরে দাঁড়াচ্ছে। তারা সবার সার্বিক মঙ্গল কামনা করেন।

 

 

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি বিকালে মোটরসাইকেল দূর্ঘটনায় পা-হারায় যুবক ইলিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর