মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ

রিপোর্টারের নাম / ১৩০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১:৪২ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ ।

 

২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক সহিদ, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন,নির্বাহী সদস্য ইয়াসিন গাজী, সংগঠনের সকল সদস্যবৃন্দ গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

এ সময় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর সভাপতি বলেন-

বছরে একটি দিন একুশে ফেব্রুয়ারি দিনে বাংলা ভাষাকে যেমনিভাবে সম্মান দেয়া হয় বাকি দিনগুলোতে বাংলা ভাষার প্রতি তেমন কোন কার্যকরী পদক্ষেপ দেখা যায় না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোটেল রেস্তোরাঁ সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় দেখা যায় ইংলিশে লেখা নেমপ্লেট, সরকারি অফিসারদেরও অফিসের সামনে ইংলিশে নেমপ্লেট থাকে, অথচ যে ভাষার জন্য আন্দোলন করে প্রাণ হারিয়েছে বাংলাদেশের গর্বিত সন্তানরা, যেখানে বলা হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, ছাত্রদের মাঝে ভাষার আন্দোলনের জাগ্রত বোধ তৈরি হয়েছিল, সকল কিছু উপেক্ষা করে নেমে এসেছিল রাজপথে, প্রাণ দিয়েছেন কয়েকজন যুবক তারপরেই স্বীকৃতি পায় বাংলা ভাষা রাষ্ট্রভাষা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী পদক্ষেপে এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে, অনেক পিতা-মাতা তাদের সন্তানকে মা ডাক থেকে মাম্মি বাবা থেকে ড্যাডি এই ডাক শিখায় অথচ মধুমাখা ডাক মা আর মায়া জড়ানো ডাক বাবা ডাকটি দিন দিন হারিয়ে যাচ্ছে,এসময় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ অন্যান্য সদস্য দৈনিক আমার বার্তা গাজীপুর প্রতিনিধি মোঃ নজমুল হক , দৈনিক সকাল বেলা গাজীপুর প্রতিনিধি ইব্রাহিম খলিল, মামুন সরকার, আমার সময় স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ উজ জামান সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর