বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান খাল ,নদী-নালা পুন:খননে কর্মসূচির সূচনা পরিবেশ রক্ষার অঙ্গীকার প্রফেসর ড. মো: আবু তালেব শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, এনামুল হক খোকন  বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান” শ্রীপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট শফিকুল ইসলাম (শফিক) গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায় প্রশাসন নিরব  শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী লুৎফুর রহমান মন্ডল গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আবু কাওসার ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে যুবনেতা মামুন

বিদ্যালয় চলাকালীন সময়ে মাঠে রাজনৈতিক সমাবেশ করলেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, জনমনে চরম ক্ষোভ

রিপোর্টারের নাম / ৩১০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ

কামাল যশোর

 

কোনো প্রকার অনুমতি ছাড়াই এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি দলের এক নেতা বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়েরই মাঠে করেছেন রাজনৈতিক জনসভা। এর ফলে নির্ধারীত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। এ ক্ষমতাধর নেতা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের অধিভূক্ত বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। এ জনসভাকে কেন্দ্র করে বাঘারপাড়ায় চলছে মিশ্র আলোচনা। গত মঙ্গলবার উপজেলা সদরের বাঘারপাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ রাজনৈতিক জনসভার আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় দুটির মাঠে মঞ্চ তৈরি ছাড়াও সকাল ১১টা থেকে মাইক বাজতে থাকে। সরেজমিনে দেখা যায়, শোডাউনে যাওয়ার জন্য মাঠে মোটরসাইকেল জমায়েত হচ্ছেন আরশাদ পারভেজের অনুসারীরা। বাইক, মাইক্রো ও প্রাইভেটের হর্নের শব্দে দিশেহারা প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। যা থেকে পরিত্রান পেতে নির্দিষ্ট সময়ের আগে ছুটি হয়েছে বিদ্যালয়। শ্রেণী কক্ষের পাশেই চলছে পাঁচ হাজার লোকের গনভোজ উপলক্ষে রান্নার প্রস্তুতি। মাইকের আওয়াজে ব্যহত হচ্ছে শ্রেণী কক্ষের পাঠদান। শিক্ষার্থীরা কানে আঙ্গুল দিয়ে বসে আছে বেঞ্চে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, টিফিনের সময় স্কুল মাঠে শত শত লোক উপস্থিত হয়। এসময় মেয়েদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয় টিফিন টাইমে ছুটি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একজন শিক্ষিত রাজনৈতিক নেতা যদি শিক্ষার কদর বা পিপারেশ না বোঝেন তবে এ জাতীর পতন অনিবার্য। এ ব্যাপারে জানতে চাইলে বাঘারপাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন বলেন, খাবার রাখার জন্য আমার কাছে একটা রুম চাওয়া হয়েছে। কিন্তু জনসভা বা মহড়ার কথা আমাকে জানানো হয়নি। অনুমতি নেওয়া প্রসঙ্গে বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ বলেন, আমার থেকে কোন অনুমতি নেয়নি। এ ব্যাপারে সাংবাদিককে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন এ শিক্ষা অফিসার। বিদ্যালয় চলাকালীন সময়ে রাজনৈতিক সমাবেশ চলার বিধি নিষেধ প্রসঙ্গে উপজেলা নির্বাহি অফিসার হোসনে আরা তান্নির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ট্রেনিংয়ে আছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর